আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার-এ।
শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সোহাগের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ছয় বছর।
একই ঘটনায় দগ্ধ হয়ে এর আগে ১৫মে বিকেলে শিশুটির বাবা শরিফুল ইসলাম মারা যান। তাদের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়।
আশুলিয়ার তেঁতুলতলা এলাকার গত ১৩ মে বেলাল এন্টারপ্রাইজ নামের একটি গ্যাসের সিলিন্ডার মজুত ও রিফিলের কারখানায় বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হন। ওই ঘটনায় আহত আরও একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানিয়েছেন, সোমবার মারা যাওয়া সোহাগের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছিল।
শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
একাত্তর/আরবি