রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে ঝড়বৃষ্টিতে ভেজা শরীর নিয়ে হোন্ডারে লাইট লাগানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বোর্ডগার্ড নতুন কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হাসান (২১) বুদ্ধিজীবী কবরস্থান এলাকার বাসিন্দা ছিলেন।

জানা যায়, ঘটনার পর স্থানীয় আসিফসহ কয়েকজন অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৩৭, ইয়াবা-গাঁজা উদ্ধার

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


একাত্তর/আরএ