রাজধানীতে পুলিশি অভিযান, ৪৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ১ হাজার ৬৬৩ পিস ইয়াবা, ২৯৮ গ্রাম হেরোইন, ৭ কেজি ৮৫ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: শুক্রবার পর্যন্ত গাজীপুরে মোটরসাইকেল চলাচল বন্ধ

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।


একাত্তর/আরএ