রাজধানীতে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদায় পারিবারিক অশান্তির কারণে গলায় ফাঁস লাগিয়ে এক দিনমজুরের আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে পূর্ব মানিকনগরের একটি ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

জানা গেছে, নিহত মো. জালাল উদ্দিন (৪২) পাবনার সাথিয়া উপজেলার বনগ্রাম গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। দুই ছেলে ও দুই মেয়ের জনক তিনি। 

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম বলেন, জালাল বিয়েবাড়িতে ও তার স্ত্রী পারভীন আক্তার বাসাবাড়িতে কাজ করেন। জালাল নিয়মিত কাজে যেতেন না। এছাড়াও দুই-তিন মাসের বাসা ভাড়া বাকি থাকায় তাদের সংসারে অশান্তি লেগে থাকতো। 

শুক্রবার রাতে জালাল উদ্দিনকে বাসায় রেখে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে ছেলে পারভেজ (১০) পাশে আত্মীয়ের বাড়িতে যায় ভাত আনতে। 

আরও পড়ুন: বুয়েট ক্যাম্পাসের ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ

আধাঘণ্টা পর রাত সাড়ে দশটার দিকে ভাত নিয়ে ফিরে এসে দরজা খুলে দেখতে পায় তাদের বাবা ফ্যানের সাথে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে ঝুলছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে