ঢামেকে হত্যা মামলার কয়েদির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি হত্যা মামলার এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়।

ওই কারাবন্দির নাম রজিত কুমার সাহা (২৮)। তিনি মানিকগঞ্জ সদরের রবীন্দ্রনাথ সাহার ছেলে। তার কয়েদি নম্বর ৫২১৬/এ।

কারাসূত্র জানায়, গত ২৩ মে বিকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়। তিনি মেডিসিন বিভাগে  চিকিৎসাধীন ছিলেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। 

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে আটকে পড়া শ্রমিকদের মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, রজিত একটি হত্যা মামলার আসামি ছিলেন।


একাত্তর/এসি