ঢামেকে এক নারীসহ চার দালাল আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল অভিযান চালিয়ে চার দালালকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে ঢামেকের গাইনি বিভাগে এ অভিযান চলে।

আটককৃতরা হলেন- মোসা. ঝুনু বেগম (৫৫), মো. রাসেল (২৬), মো. মিজান (২৮) এবং মো. ইউসুফ (১৯)।

ঢামেক সূত্রে জানা যায়, একটি দালাল চক্র বেশি কিছুদিন ধরেই সক্রিয় ছিলো। তারা বিভিন্ন ওয়ার্ডের স্টাফদের সঙ্গে মিলে রীতিমতো শিফট করে ডিউটি করতো। ফলে দেখে বোঝার উপায় ছিলো না যে, তারা বাইরের।

অভিযুক্তরা বাচ্চা চুরি, রোগীর স্বজনদের অজ্ঞান করে টাকা, মোবাইল হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন ধরনের প্রতারণা করতেন।

অভিযোগ আমলে নিয়ে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হকের নেতৃত্বে অভিযান চলে।

আরও পড়ুন: রাজধানীতে ৫০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪১

পরিচালক জানান, আটককৃতরা হাসপাতালের কেউ নন। তাদের শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও অভিযান চলবে।


একাত্তর/আরএ