রাজধানীতে শিক্ষা ভবনের পাশের ফুটপাতে মিললো মরদেহ

রাজধানীর শাহবাগে শিক্ষা ভবন সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা না গেলেও ধারনা করা হচ্ছে বয়স ৬০’র আশপাশে।

মঙ্গলবার বিকেলে পুলিশ সংবাদ পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এসময় তার পড়রে ছিলো লাল পিন্টের মেক্সি।

শাহবাগ থানার উপ-পরিদর্শক এসআই টিপু সুলতান জানান, সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন: ঈদে ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের আহবান

নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে, যোগ করেন এসআই টিপু।


একাত্তর/আরএ