অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রির অপরাধে রাজধানীতে অভিযান চালিয়ে দুই আমদানিকারক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।
বৃহস্পতিবার নওয়াবপুরে ন্যাশনাল ফ্যান হাউজ ও মিডিয়া হোম অ্যাপ্লায়েন্স নামে দুই আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা করে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
চাহিদা বেড়ে যাওয়ায় আমদানি করা করা অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছিল বলে ওই দুই আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
দেশে চলমান তাপ দাহের মধ্যে লোডশেডিংও বেড়েছে। এরফলে চাহিদা বেড়েছে চার্জার ফ্যানের। আর এই সুযোগেই অতিরিক্ত মুনাফার আশায় আকাশচুম্বী দাম হা*কা শুরু করে চার্জার ফ্যান ব্যবসায়ীরা।
একাত্তর/আরবি