রাজধানীতে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ৭৮৪ পিস ইয়াবা, ২৫ কেজি ৯৩৫ গ্রাম গাঁজা, ১১৮ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন ও ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচলনা করা হয়।

আরও পড়ুন: আড়াইহাজার পৌরসভার নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।


একাত্তর/আরএ