দীর্ঘ ভোগান্তির পর মুক্তি মিলছে মধ্যবাড্ডার মানুষের

দীর্ঘ ভোগান্তির পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে অবশেষে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে রাজধানীর মধ্যবাড্ডার আদর্শ নগর এলাকার মানুষের। ঢাকা উত্তর সিটিতে নতুন সংযুক্ত এই এলাকার বাজার রোড থেকে এগারো সরণি পর্যন্ত রাস্তা বছরের বেশিরভাগ সময়ই পানিতে তলিয়ে থাকতো। আর সে কারণে এই রাস্তাটি ছিল চলাচলের অনুপযোগী। এলাকাবাসীর দাবি সিটি কর্পোরেশনে সংযুক্ত হলেও তাদের নাগরিক সুবিধা বাড়েনি।

মধ্যবাড্ডার আদর্শনগর এগারো সরণি, এই এলাকার নতুন পরিচয় এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন সংযুক্ত ৩৭ নম্বর ওয়ার্ড। 

সিটি করপোরেশনে যুক্ত হলেও এই এলাকার নাগরিক সুবিধা রয়ে গেছে আগের সেই চেহারায়। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনে যুক্ত হবার পর নাগরিক সুবিধা না বাড়লেও বেড়েছে বসবাসকারীর সংখ্যা।

কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই এ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। রাস্তা মেরামত শুরু হলেও কাজ চলছে ধীরগতিতে। যা স্থানীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

তারা বলছেন এতদিন অভিভাবকহীন নাজেহাল পড়েছিলো এলাকাটি। এলাকার বাজার রোড থেকে এগারো সরণির রাস্তা গেল চার বছর ধরে বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকতো। চলতো না যানবাহন।

সেনা তত্ত্বাবধানে দীর্ঘ সে যন্ত্রণার অবসান হতে চলেছে। শুরু হয়েছে রাস্তা আর ড্রেনেজ ব্যবস্থা সংস্কারকাজ। এখনো চলাচলের উপযোগী হয়নি রাস্তা, তারপরেও খুশি স্থানীয়রা।

স্থানীয়রা বলেন, আমরা আনন্দিত। অন্তত এটা ভেবে আমরা আনন্দিত যে, কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন আমরা চাচ্ছিলাম কাজ শুরু হোক। যেহেতু সেনাবাহিনী কাজের দেখভাল করছে- কাজ দ্রুত এগুচ্ছে।

আরও পড়ুন: চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

সেনা তত্ত্বাবধানে সংস্কারকাজ শুরু হওয়ায় এলাকাবাসী বলছে, আবার তাদের সংকট কাটবে।

একাত্তর/আরএ