রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ৪১.১ গ্রাম হেরোইন, ২১ লিটার দেশি মদ, ৬ হাজার ৮০ পিস ইয়াবা ও ৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধারের পর জব্দ করা হয়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: কমলাপুর রেলস্টেশনে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা হয়েছে।
একাত্তর/আরএ