রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় এক ব্যাটারিচালিত রিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামিন হোসেন (২০) পীরগাছা উপজেলার মৃত মুক্তার হোসেনের ছেলে। তিনি বর্তমানে সাইনবোর্ড মিজমিজি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই চঞ্চল বিশ্বাস বলেন, যাত্রাবাড়ীর চৌরাস্তা মোড়ে রাত পৌনে একটার দিকে রড বহন করা খালি ট্রাকের চাপায় আলামিনের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
উপ-পরিদর্শক জানান, ঘাতক ট্রাকটি জব্দ করার পাশাপাশি এর চালক সোলায়মান (২৭) ও হেলপারকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আগুন: বাবা-মায়ের পর মেয়ের মৃত্যু
মৃত আলামিনের রিকশা গ্যারেজ মালিক আব্দুস সাত্তার বলেন, মিজমিজি গ্যারেজ থেকে রাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয়েছিল আলামিন।
একাত্তর/আরএ