ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দিদার মোড়ল (৫৫) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে কারারক্ষী আসিফ ইকবাল জানান, দিদার মোড়ল কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি।
তবে মৃত দিদারের বাবার নাম তমেজ উদ্দিন বলে জানা গেছে।
একাত্তর/আরবিএস