নতুন সূচিতে চলছে মেট্রোরেল

নতুন সময়সূচিতে চলাচল শুরু করেছে মেট্রোরেল। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনায়, ১০ মিনিট পর পর মেট্রোরেল চলছে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পিক আওয়ারে এই সময়সূচিতে ট্রেন চলবে।

বৃহস্পতিবার থেকে নতুন সূচি কার্যকর হয়েছে। বেলা ১১টার পর থেকে বিকাল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ারে ১৫ মিনিট পর পর চলবে ট্রেন। আর বিকাল ৪টার পর থেকে রাত ৮টা পর্যন্ত পরবর্তী পিক আওয়ারে চলবে ১০ মিনিট পর পর। 

শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। এই সময়ে ১২ মিনিট পর পর চলবে মেট্রোরেল। এছাড়া বেলা ১১টার পর থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনায় ১০ মিনিট পর পর ট্রেন চলবে।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মেট্রোরেল চালু রাখা হয়েছিল। তবে কোরবানির ঈদে মেট্রোরেল বন্ধ থাকছে। সাপ্তাহিক বন্ধ শুক্রবারে কোনো পরিবর্তন আনা হয়নি।

একাত্তর/আরবি