কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪১তম সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বুধবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মো. কামরুল আহসান, র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল এম খুরশীদ হোসেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মো. মনিরুল ইসলাম, এন্টি-টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল এস এম রুহুল আমিন প্রমুখ। 


একাত্তর/এসজে