কমিউনিটি ব্যাংকের ‘এসএমই ৩৬০’ চালু

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম

দেশের এসএমই ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘এসএমই ৩৬০’, যা বাংলাদেশের প্রথম ব্যাংক নির্ভর ৩৬০° বিজনেস সুইট।

সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যাংকের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান বাহারুল আলম। 

এসএমই ৩৬০ প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা পাবেন ব্যাংক হিসাব খোলা, পেমেন্ট ও কালেকশন সুবিধা, API ইন্টিগ্রেশনসহ আধুনিক ব্যাংকিং সেবা। পাশাপাশি থাকছে ব্যাংকের কর্পোরেট ক্লায়েন্ট ও অন্য এসএমই ব্যবসার সঙ্গে ব্যবসায়িক সংযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ। উদ্যোক্তাদের জন্য থাকবে ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার, প্রি-বুকড মিটিং রুম, ব্যাংক-নিবন্ধিত ভেন্ডরের মাধ্যমে রিমোট বুককিপিং ও ট্যাক্স-ভ্যাট অ্যাডভাইজরি সেবা এবং এসএমই-কর্পোরেট লিঙ্কেজের মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির সুযোগ।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত বলেন, আমরা শুধু লেনদেনের ব্যাংক নই—আমরা উদ্যোক্তাদের সহযাত্রী হতে চাই। এসএমইদের জন্য পুঁজির পাশাপাশি গাইডেন্স ও সম্পর্কও জরুরি। এসএমই ৩৬০ সেই পূর্ণাঙ্গ সাপোর্ট সিস্টেম।

এই উদ্যোগের মাধ্যমে কমিউনিটি ব্যাংক একদিকে উদ্যোক্তা উন্নয়নে অগ্রণী ভূমিকা নিচ্ছে, অন্যদিকে ব্যাংকিং খাতকেও এসএমই-বান্ধব এক নতুন অবস্থানে নিয়ে যাচ্ছে।

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশের মাধ্যমে খুলনা জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে সম্প্রতি খুলনা ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য বিশেষায়িত ও অগ্রাধিকারভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কমিউনিটি ব্যাংক একযোগে সারাদেশের সব শাখা ও উপশাখায় ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু করেছে। 
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর