ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

শনিবার ভোর সোয়া পাঁচটায় হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কারাবন্দী মাসুম মাতব্বর ওরফে মাসুম (৪২) ভোলা সদর উপজেলার চাপপ্তা মাতব্বর বাড়ির কাঞ্চন মাতুব্বরের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ জুন তাকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

কারাবন্দীর মৃত্যুর বিষয় নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানান, তিনি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পেয়ে বন্দী ছিলেন। তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন এবং অসুস্থতার কারণে চিকিৎসার সুবিধার জন্য সেখান থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: রাজধানীতে হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, ওই কারাবন্দী প্রথমে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ছিলেন। সেখান থেকে নিউরোসায়েন্স এবং সবশেষ গত ১৯ জুন তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।


একাত্তর/জো