রাজধানীর গেণ্ডারিয়ায় শাহসাহেব লেনের একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মাহমুদ আলম (৪০) পুরান ঢাকার নারিন্দার ভজরি শাহা স্ট্রীটের স্থানীয় বাসিন্দা মৃত শাহজাহানের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
মৃতের ছোটভাই মনজুর আলম জানান, মাহমুদ নির্মাণাধীন ওই ভবনটির দেখাশোনার কাজ নিয়েছিলেন। বিকেলে ভবনটি দেখাশোনার জন্য গিয়েছিলেন তিনি। সেখানে বৃষ্টিভেজা সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়।
পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া জানান, নিহতের মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
একাত্তর/জো