মাদক মামলায় কারাগারে থাকা হাজতির মৃত্যু

মাদক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

লিটন শেখ (৩৫) নামের ওই ব্যক্তি দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ পাড় গেণ্ডারিয়া কানা পট্রি এলাকার মৃত আমজাদ শেখের ছেলে।

কারা সূত্রে জানা যায়, কারারক্ষী ইমদাদুল হক অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আরও পড়ুন: রাজধানীতে রঙের কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ