ঢামেকে মৃত্যুদণ্ড পাওয়া হাজতির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে ঢামেকের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

তার নাম সিরাজ মিয়া (৬৫)। তিনি বিনৎ কারিগরের ছেলে বলে জানা গেছে।

কারা সূত্র জানায়, সিরাজ দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।পরে সেখান থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী সিহাব উদ্দিন সহ কারারক্ষীরা তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: বন্দরনগরীতেও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 


একাত্তর/এসি