করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় বিশেষজ্ঞদের সুপারিশে সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের জন্য সারাদেশে 'কঠোর লকডাউন' জারির ঘোষণা দিয়েছে সরকার। এ ঘোষণার শোনার পর থেকেই রাজধানী ছাড়ছে সাধারণ মানুষ। বিভিন্ন উপায়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছে হচ্ছেন পরিবার-পরিজন নিয়ে।
শনিবার (২৬ জুন) এমন চিত্র দেখা গেছে রাজধানীর সীমানাবর্তী যাত্রাবাড়ী, ডেমরা ও সাইনবোর্ড এলাকায়।
দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেটে সিএনজি, অটোগাড়ী, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন উপায়ে তারা রওনা হয়েছে গ্রামের বাড়ির দিকে। আর এসব পরিবহনে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী নিয়ে ছুটে চলছে এসব যানবাহন। এতে করোনা সংক্রমণের প্রকোপ আরও বাড়তে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার দেখা গেছে, অনেকেই আসবাবপত্র নিয়ে একেবারে রাজধানী ছাড়ছেন।
এ বিষয়ে প্রশ্ন করলে তারা একাত্তরকে বলেন, একদিকে দীর্ঘদিন ধরে সন্তানদের স্কুল-কলেজ বন্ধ। অন্যদিকে লকডাউনে অফিস আদালত বন্ধ। শুধু শুধু কি হবে বাসা ভাড়া দিয়ে, তাই পরিবার নিয়ে গ্রামে যাওয়া।
এদিকে কয়েকজন যাত্রীরা অভিযোগ করে বলেন, গণপরিবহন বন্ধ থাকায় ভয়াবহ ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। তাছাড়া সোমবার (২৮ জুন) থেকে লকডাউন আরও কঠোর হবে। তাই আগেভাগে গ্রামে ছুটছে এসব মানুষ।
আরও পড়ুন: রাজশাহীতে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু
বলা হচ্ছে, লকডাউনের এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন এবং গণমাধ্যম নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
একাত্তর/আরবিএস