বুড়িগঙ্গায় নৌকা থেকে পড়ে মাঝি নিখোঁজ

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে নৌকা চালাতে গিয়ে এক মাঝি নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জে বুড়িগঙ্গায় মিড‌ফোর্ট বটতলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আব্দুর রশিদ পিরোজপুরের স্বরূপকাঠি সোহাগদল গ্রামের আবুল বাশারের ছেলে। 

নিখোঁজ মাঝি রশিদের ছেলে মোহাম্মদ রাকিব জানান, তার বাবা সোয়ারীঘাটে ট্রলারের লেবারের কাজ করতো। বর্তমানে কাজ কম থাকায় আজই প্রথম বুড়িগঙ্গায় নৌকা চালাতে এসেছিল। 

নিখোঁজের খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার উদ্ধার অভিযান চালাচ্ছে। 

আরও পড়ুন: ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় শিশুকে পিষে মারলো বাস

সদরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আব্দুল মালেক জানান, স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযানে কিছুটা ব্যাহত হচ্ছে।


একাত্তর/জো