কার্টুনিস্ট কুদ্দুস আর নেই

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা গেছেন তিনি।

এম এ কুদ্দুসের ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা যান এম এ কুদ্দুস। 

সর্বশেষ ‘দৈনিক সংবাদে’ কর্মরত ছিলেন কুদ্দুস। এর আগে, এম এ কুদ্দুস দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।

আরও পড়ুন: ডেঙ্গু থেকে বাঁচার আকুতি জানাতে রাস্তায় জুরাইনের মানুষ

তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন। তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে। 


একাত্তর/আরএ