রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
রোববার দিবাগত রাতের কোনো এক সময় রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়ৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। বয়স আনুমানিক ২৭ বছর।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন জানিয়েছেন, স্থানীয়রা রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী ভুঁইয়া উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তিনি ঘটনাটি রেলওয়ে থানাকে জানান।
আরও পড়ুন: নতুন জঙ্গি সংগঠনের আমিরসহ গ্রেপ্তার তিন
তিনি আরও জানান, মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটার বিস্তারিত এখনও জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
একাত্তর/এসি