বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত মারা গেছেন।
ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। নাজিয়া সুলতানা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ডেঙ্গুতে আক্রান্ত হলে দুদিন আগে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ডব্লিওটিও উইংয়ে কর্মরত নাজিয়া সুলতানা ৩০তম বিসিএসের কর্মকর্তা ছিলেন।
নাজিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সচিব তপন কান্তি ঘোষ।
চলতি বছর ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ২৭০, আর মৃত্যু হয়েছে ১৮৫ জনের।
একাত্তর/আরবি