রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।
মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাখাওয়াত হোসেন নিলয় (৩০) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বুর্চি হাজীর বাড়ির আবু ইউসুফের ছেলে। বর্তমানে ডেমরা স্টাফ কোয়াটারে থাকতেন তিনি। গত এপ্রিলে আহত রূপার (২৬) সাথে শাখাওয়াতের বিবাহ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিলয়ের।
নিহতের স্ত্রী রূপা জানান, তারা ধানমন্ডি থেকে মোটরসাইকেলযোগে হানিফ ফ্লাইওভার দিয়ে ডেমরা স্টাফ কোয়াটারের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কয়েকজন পথচারী। চিকিৎসক পরীক্ষা করার রাত ১১টা ৫ মিনিটে নিলয়কে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী রুপাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: শাহজালালে আধা কেজি স্বর্ণসহ প্রবাসী আটক
তবে কীভাবে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
একাত্তর/আরএ