রাজধানীর মালিবাগে এক সাবেক পরিবহন শ্রমিক লীগ নেতা ও পরিবহন ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার বিকালে শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটি রোডে একটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাবেক পরিবহন শ্রমিক লীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার মো. মানিক (৪৫)।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ইসমাইল হোসেন জানান, কাকরাইল থেকে মালিবাগ হেটে যাওয়ার পথে শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটি রোডে একটি মার্কেটের সামনে কে বা কাহারা গুলি করেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
আরও পড়ুন: রাজধানীর উত্তরায় বাসে আগুন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গুলিটি তার বাম পাঁজরে লেগে বেরিয়ে যায়। আহত মানিক ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
একাত্তর/জো