ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত মো. মিজানুর রহমান (৫২) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হরি উজানী গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: এডিসের লার্ভা দমনে শিগগিরই নতুন ওষুধ
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
একাত্তর/আরএ