ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নারী হোস্টেল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জয়া কুন্ড (২৪) খুলনার কুয়েট রোডের ফুলবাড়ি গেইট এলাকার গিরিন্দ্রনাথ কুন্ডের মেয়ে। তিনি ঢামেকের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।
এর আগে, কলেজের ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলার ৮৫ নম্বর রুম থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ওই রুমে তিন শিক্ষার্থী থাকতেন। ঘটনার সময়ে কেউ রুমে ছিল না।
ধারণা করা হচ্ছে, সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তিনি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
আরও পড়ুন: রাজধানীতে বটগাছে থেকে যুবকের মরদেহ উদ্ধার
তিনি আরও জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি।
একাত্তর/এসজে