ঢাবির সলিমুল্লাহ হলে শিক্ষার্থীর মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঞ্জুরুল ইসলাম নামের ওই শিক্ষার্থী হলের ১৬৫ নম্বর কক্ষে থাকতেন। 

সোমবার বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে নিজের রুম থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মঞ্জুরুল ইসলাম বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার দেশের বাড়ি গোপালগঞ্জের কা‌শিয়া‌নিতে। 

মঞ্জুরুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে তারা সহপাঠীরা জানিয়েছেন। তার বলছেন, চারটার দিকে রুমে একা থাকা অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা ক‌রে।

তার সহপাঠীরা জানিয়েছেন, অনার্স শেষ ক‌রে, মাস্টার্সে ভর্তি হন মঞ্জুরুল। মাস্টার্স শেষ না হওয়ার পর পুনঃভ‌র্তি হন। চাক‌রি না পাওয়ায় হতাশাগ্রস্ত হ‌য়ে চিকিৎসাও নিচ্ছিলেন। আর্থিক অনটন, পারিবারিক সমস্যায় হতাশা গ্রন্থ হ‌য়ে আত্মহননের পথ বেঁছে নেন। 


একাত্তর/আরবি