দেশের বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গণেও গ্রহণযোগ্যতা পাচ্ছে বাংলাদেশী পণ্য। টাইলস এখন দেশের বড় সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের বাজারে তেমনি একটি আন্তর্জাতিক মানের ব্র্যাণ্ড 'রোবাস্তো'র সংযোজন হয়েছে।
উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্স-সিরামিক্স জানিয়েছে, সম্প্রতি ফ্লোর টাইলসের বাজারে গুণগত মানের নিশ্চয়তা দিয়ে 'রোবাস্তো' ব্র্যান্ডটি উন্মুক্ত হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গুণগত মান পরীক্ষা ব্যাপারটি আরো নিশ্চিত করা গেছে।
এরই মধ্যে সকল স্তরের ডিসটিবিউটরদের কাছে পৌঁছে গেছে টাইলসটি। ফলে দেশের প্রতিটি অঞ্চলে পাওয়া যাচ্ছে এটি।
উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্স-সিরামিক্স জানিয়েছে, দুই বছরের বেশি সময় ধরে গবেষণা করে রোবাস্তো ফ্লোর টাইলস উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ঘরের মেঝে,অফিস, শপিং মল, কারখানাতে ব্যবহার করার জন্য উপযোগী।
'আপসহীন নিরাপত্তা, অতুলনীয় শৈলী' এই উদ্দেশ্যকে সামনে রেখে বাজারে আনা হয়েছে রোবাস্তো'র ব্র্যান্ডটি। শৈল্পিক মান এর সাথে আপস না করে তৈরি করা এই টাইলসগুলো স্লিপ-প্রতিরোধী, দাগ-প্রতিরোধী এবং টেকসই ফ্লোরিংয়ের নিশ্চয়তা দেবে। রোবাস্টো টাইলস সৌন্দর্য, নিখুঁত ফিউশন এবং দীর্ঘস্থায়ীত্বের নিশ্চয়তা নিশ্চিত করা অত্যাধুনিক উদ্ভাবন। এই টাইলসগুলো সবচেয়ে উন্নত সুপার ভিট্রিফাইড বডির তৈরি. যা এক্স-সিরামিকস গ্রুপের সিরামিক শিল্পে একটি সর্বশেষ অত্যাধুনিক উদ্ভাবন।
প্রসঙ্গত, বাংলাদেশের টাইলস শিল্পের অন্যতম পথিকৃৎ এক্স সিরামিকস গ্রুপ। প্রতিষ্ঠানটির রয়েছে এক্সমনিকা, এক্সমোনালিসা, এক্সআলেকজান্ডার ও ভেনাস নামে আরও চারটি ব্র্যান্ড।