আকিজ সিরামিকসের “ইভলভ বিয়ন্ড” বিজনেস কনফারেন্স হলো চীনের গুয়াংজুতে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম

দেশের নাম্বার ওয়ান টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকসের বিজনেস কনফারেন্স এবার অনুষ্ঠিত হয়েছে চীনের গুয়াংজু শহরে। আকিজ বশির গ্রুপের ফ্ল্যাগশিপ বিজনেস কনফারেন্স ইভেন্ট “ইভলভ বিয়ন্ড” শিরোনামের এ আয়োজনে আকিজ সিরামিকসের প্রায় ৩০০ জন বিজনেস অ্যাসোসিয়েট অংশগ্রহণ করেন। 

গত বুধবার (৩ ডিসেম্বর) চীনের গুয়াংজুর পার্ল রিভার ইন্টারন্যাশনাল হোটেলের বলরুমে আয়োজিত এই জমকালো আয়োজনে ছিল ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক বিভিন্ন আলোচনা ও সেশন, পুরস্কার বিতরণী ও আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও গালা লাঞ্চ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ খোরশেদ আলম, এইচআর ডিরেক্টর দিলরুবা শারমিন খান, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অফ মার্কেটিং মো. শাহরিয়ার জামান সহ আরো অনেকে। 

বিজনেস কনফারেন্সের পাশাপাশি পাঁচদিনব্যাপী এই আয়োজনে আগত অতিথিরা চীনের গুয়াংজু শহরের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ উপভোগ করেন। 

বর্তমানে সারাদেশে আকিজ সিরামিকসের ৪০০০-এর বেশি রিটেইল শপ এবং প্রায় ৩০০টির মতো শোরুম রয়েছে। এসব সেলস পয়েন্টের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলসহ সারাদেশে আকিজ সিরামিকসের মানসম্মত ও আধুনিক ডিজাইনের টাইলস ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে। এই বিস্তৃত নেটওয়ার্কে বিজনেস অ্যাসোসিয়েটগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বিজনেস অ্যাসোসিয়েটদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আকিজ সিরামিকস প্রতি বছর এই “ইভলভ বিয়ন্ড” বিজনেস কনফারেন্স আয়োজন করছে। ডিলার, রিটেইলার সহ সবার নিরলস প্রচেষ্টায় আকিজ সিরামিকস ক্রেতাদের শীর্ষ টাইলস ব্র্যান্ডে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় পরপর ছয় বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ও দুই বার সুপারব্র্যান্ড অর্জনের মাধ্যমে আকিজ সিরামিকস দেশের শীর্ষ টাইলস ব্র্যান্ডে পরিণত হয়েছে।

আরবিএস
গরমে হাঁস ফাঁস করতে থাকা নগরবাসী এখন একটু ছায়ার খোঁজে মরিয়া। কিন্তু ঢাকায় ভবনের উত্তপ্ত ছায়া ছাড়া গাছের শীতল ছায়ার দেখা মেলা বিরল। অথচ প্রকৃতির এই বিরুপ আচরণের জন্য আমরাই দায়ি।
দেশের বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গণেও গ্রহণযোগ্যতা পাচ্ছে বাংলাদেশী পণ্য। টাইলস এখন দেশের বড় সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের বাজারে তেমনি একটি আন্তর্জাতিক মানের ব্র্যাণ্ড 'রোবাস্তো'র...
চীনের হেনান প্রদেশে রয়েছে বিস্ময়কর এক গ্রাম- সানমেনশিয়া। এই গ্রামে মাটির নিচেই বসবাস করছেন কয়েক হাজার মানুষ। তবে ওপর থেকে দেখলে তা বোঝার কোনো উপায় নেই। মাটি থেকে ২৩ ফুট গভীরে প্রায় ২০০ বছর ধরে...
বাংলাদেশের নির্বাচনকে অভ্যন্তরীণ বিষয় মন্তব্য করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এই ইস্যুতে চীন নাক গলাবে না। বাংলাদেশের মানুষ ঠিক করবে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে। বুধবার রাজধানীর...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর