সুপারশপ স্বপ্নে আলু, ডিমসহ বিভিন্ন পণ্যে মূল্যছাড়

দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’ গত সপ্তাহের পর আবারও নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যে ছাড় দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ ও ১৮ নভেম্বর বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকরা কিনতে পারবেন।

পণ্যগুলোর মধ্যে রয়েছে- আলু প্রতি কেজি ৩৬ টাকা (ভ্যাট নেই), ডিম প্রতি পিস ১০ টাকা (ভ্যাট নেই), পুষ্টি সয়াবিন তেল পাঁচ লিটার ৭৮৫ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৩০ টাকা (ভ্যাট নেই), ফুল কপি প্রতি পিস ৩৫ টাকা (ভ্যাট নেই)।

এছাড়াও মূল্য ছাড় থাকছে, ইলিশ মাছ, রুই মাছ, ফ্রেস মিল্ক পাউডার, ইস্পাহানি মির্জাপুর চাসহ অনেক পণ্য। 
স্বপ্ন আরও জানায়, ১৭ ও ১৮  নভেম্বর ট্রেসেমি শ্যাম্পু ৫০০ মিলি ৬৯০ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে। এছাড়া হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু ৩৪০ মিলি ৫৩৬.২৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে। 

এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পিয়াঁজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই । অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সেজন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে আলু সর্বোচ্চ দুই কেজি করে কিনতে পারবেন।

খবর বিজ্ঞপ্তির।