বাজারের চেয়ে কম দামে স্বপ্নের সবজি

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০১:২৩ পিএম

কৃষক থেকে ভোক্তা পর্যায়ে সবজি আসার পথে নানান কারণে চড়া দামে কিনতে হয় ভোক্তাদের। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে তা ক্রেতাদের সুলভ মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে যে, মানিকগঞ্জ, বগুড়াসহ বেশকিছু এলাকার কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কিনছে স্বপ্ন। বেগুন, কাঁচা পেঁপে, লাউ, পটল, ঢেঁড়স, শসাসহ বেশকিছু সবজি খোলা বাজারের চেয়ে অনেক কম দামে ক্রেতাদের জন্য অফারে শুক্রবার ও শনিবার (১৮ ও ১৯ অক্টোবর) স্বপ্ন আউটলেটে বিক্রি হবে।

এ বিষয়ে স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, মূল্যস্ফীতির কারণে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জীবনযাপন বেশ কঠিন হয়ে পড়েছে। এ সময় তাদের খানিকটা স্বস্তি দিতে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে সবজি এনে সুলভমূল্যে বাজার থেকে যথেষ্ট কম দামে আমাদের ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আপাতত আটটি সবজি দিয়ে এ উদ্যোগটি শুরু হচ্ছে, সামনে এর পরিসর আরও বাড়বে বলে জানান তিনি। 

আরবিএস
চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি ও পুদিনা পাতা মিশ্রিত) বিতরণ করছে বাংলাদেশের শীর্ষ রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’।
রমজানের মধ্যে শসার বাজার চড়া দাম থাকলেও বর্তমানে শসা চাষিরা শসার দাম নিয়ে বেশ বিপাকে পড়েছেন । তবে এমন দুঃসময়ে শসা চাষিদের পাশে দাঁড়িয়েছে দেশের সেরা রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’।
ক্ষেত ভরা তরতাজা ক্যাপসিকাম প্রথমবার চাষ করেছিলেন জামালপুরের ইসলামপুরের কৃষক হৃদয় হাসান। চাহিদা না থাকায় বিক্রি করতে না পেরে হতাশা হয়ে পড়েছিলেন তিনি। তবে রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ এ কৃষকের পাশে...
রমজান মাস শুরুর আগে বেশকিছু ভোগ্যপণ্যের দাম ইতিমধ্যেই বাজারে বাড়তে শুরু করেছে। তবে প্রতি সপ্তাহে সুপারশপ স্বপ্ন বেশকিছু প্রয়োজনীয় পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে ক্রেতাদের কেনার সুবিধা দিচ্ছে।...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর