কঠোর বিধিনিষেধের আগে ব্যস্ত গাবতলী বাস টার্মিনাল

পবিত্র ঈদুল আযহা গত হলেও আজও চঞ্চল রয়েছে গাবতলী বাস টার্মিনাল। ঈদের দ্বিতীয় দিনেও এখানে দেখা গেছে মানুষের ভিড়। টার্মিনালে নেই স্বাস্থ্যবিধি, নেই নজরদারি। মাস্ক পরছেন হাতেগোনো কয়েকজন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, কোনো গাড়িই নাকি খালি যাচ্ছে না। 

এদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে নেওয়া হবে শাস্তির আওতায়।


যশোরের আনিস, বগুড়ার স্বপন, রংপুরের তারাজুলসহ অনেকেই জানালেন, দীর্ঘ লকডাউনের কারণেই  তারা ঢাকা ছাড়ছেন। কর্মহীন অবস্থায় ঢাকায় থাকতে তারা আগ্রহী নন তারা। 

আরও পড়ুন: শুক্রবার সকাল থেকে মানতে হবে যেসব বিধিনিষেধ

এদিকে সরকার জানিয়েছে, কঠোর ‌বিধিনিষেধের আওতায় সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। শপিং মল ও মার্কেটসহ সব দোকানপাটও বন্ধ থাকবে। বন্ধ থাকবে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। এবার সব ধরনের শিল্প-কারখানাও বন্ধ থাকবে।

একাত্তর/এসি