সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত দেশের ৪৮টি জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে ২৫১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বিভিন্ন জেলার স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছেন একাত্তরের প্রতিনিধিরা।
প্রাপ্ত তথ্য মতে এসময়ে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১৮ জন, কুষ্টিয়ায় করোনায় ১৩ জন ও উপসর্গে একজন মারা গেছেন, কিশোরগঞ্জে করোনায় মারা গেছেন তিনজন, চাঁদপুরে করোনায় মারা গেছেন তিনজন, পটুয়াখালীতে করোনায় মারা গেছেন দুইজন, কুমিল্লায় করোনায় মারা গেছেন ১০ জন, হবিগঞ্জে করোনায় মারা গেছেন দুইজন, মাদারীপুরে করোনায় মারা গেছেন দুইজন, নোয়াখালীতে করোনায় মারা গেছেন একজন এবং লালমনিরহাটে করোনায় মারা গেছেন একজন।
আরও পড়ুন: রেকর্ড মৃত্যুর দিনে প্রায় ১৫ হাজার শনাক্ত, সর্বোচ্চ পরীক্ষা
এদিকে একই সময়ে রংপুর মেডিক্যালে করোনায় ১১ জন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন। রাজশাহী মেডিক্যালে করোনায় ১০ জন ও উপসর্গে ১১ জন, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে উপসর্গে মারা গেছেন ২ জন, ময়মনসিংহ মেডিক্যালে করোনায় পাঁচজন ও উপসর্গে ১৪ জন মারা গেছেন, পিরোজপুরে করোনায় মারা গেছেন চারজন, চুয়াডাঙ্গায় করোনায় চারজন ও উপসর্গে দুইজন, লক্ষ্মীপুরে করোনায় মারা গেছেন তিনজন, ঠাকুরগাঁওয়ে করোনায় মারা গেছেন তিনজন।
নেত্রকোণায় করোনায় মারা গেছেন তিনজন, বরগুনায় করোনায় মারা গেছেন দুইজন, ঝালকাঠীতে করোনায় মারা গেছেন একজন, শেরপুরে করোনায় মারা গেছেন একজন।
২৪ ঘণ্টায় খুলনার পাঁচ হাসপাতালে করোনায় ৯ জন ও উপসর্গে দুইজন মারা গেছেন; মেহেরপুরে করোনায় চারজন ও উপসর্গে দুইজন মারা গেছেন; গাজীপুরে করোনায় সাতজন মারা গেছেন; মাগুরায় করোনায় মারা গেছেন দুইজন; খাগড়াছড়ি করোনায় মারা গেছেন একজন
দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এযাবত একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল ২৬ জুলাই। এদিন রেকর্ড সংখ্যক পরীক্ষায় ১৫ হাজার ১৯২ জন নতুন করে শনাক্ত হন এবং ২৪৭ জন মৃত্যুবরণ করেন। এনিয়ে দেশে মোত শনাক্তের সংখ্যা দাঁরিয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ রবং মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫২১ জনের।
একাত্তর/আরএইচ