২৪ ঘণ্টায় ৪৩ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৫:১৬ পিএম

২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।

গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট দুই হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৫ হাজার ৪০ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৬ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। সরকারি হিসেবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৭৬ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৫২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ১২ হাজার ১৮২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ভারতে প্রাচীন মন্দির ধসে ৯ জন নিহত

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৭ হাজার ৬৭৬ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৩৩ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬৯ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার ৪২৮ জন।


একাত্তর/আরএ

রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
মরহুম শাহ সুফি হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরি (রহ.) পীর সাহেব আটরশির জ্যেষ্ঠ কন্যা আনোয়ারা কোহিনুর বেগম মারা গেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (সচিব) নিলুফার আহমেদের মা তাজুন্নেছা আহমেদ মৃত্যুবরণ করেছেন।
নাটোর জেলার গুরুদাসপুর থানার প্রথিতযশা শিক্ষক মুকুল চন্দ্র দাম (৮৩) মারা গেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর