গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্কের কমিটি গঠন

জলবায়ু সংক্রান্ত তথ্যের বিনিময়, প্রচার, জলবায়ু সংক্রান্ত ন্যায়বিচার নিশ্চিতসহ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন) নামে সাংবাদিকদের একটি সংগঠনের ১১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশের একাত্তর টেলিভিশনের হাবিব রহমানকে। সদস্য সচিব হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের বোরহানুল আশেকিন।

শুক্রবার সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) আসা সাংবাদিকদের নিয়ে একই কমিটি গঠন করা হয়। এর আগে সাংবাদিকরা বৈঠকে মিলিত হন। 

নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- মো. শামীম জাহাঙ্গীর (জাস্ট এনার্জি নিউজ, বাংলাদেশ), মোহাম্মদ আজিজুর রহমান (দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ) ডাইনেল বারবোন (ইমপ্রোন্টাজিরো, ইতালি), পাহাড়িকা (সিএনবিসি, ইন্দোনেশিয়া), কেইটারো (আসাহি শিম্বুন, জাপান), আরিফ-উজ-জামান (আমাদের সময়, বাংলাদেশ), ইব্রাহিম খলিলুল্লাহ (সিএনএন একাডেমি, বাংলাদেশ), রাকিব মাহমুদ (এখন টিভি, বাংলাদেশ), মুকেশ পোখরেল (ফ্রিল্যান্স সাংবাদিক, নেপাল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা, হিমবাহ গলে যাওয়া, বন উজাড় ইত্যাদিসহ জলবায়ুবিষয়ক সচেতনতা তৈরি করতে সংগঠনটি বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়া এবং কর্মশালার আয়োজন করবে।  বিশ্ববাসীর মধ্যে বসবাসের উপযোগী বিশ্ব নিশ্চিত করাই সংগঠনটির উদ্দেশ্য।