জলবায়ু সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: এডিসি টাঙ্গাইল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৮ পিএম

জলবায়ু সুরক্ষায় সরকারের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। 

তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা যদি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসেন, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে। মানুষ যতো সচেতন হবে, ততো পরিবেশের উন্নতি হবে।   

রোববার (২৩ ফেব্রুয়ারি) ফেডারেল রিপোর্টার্স সোসাইটির আয়োজনে টাঙ্গাইলে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজালফৈই এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন জাতের এক হাজার গাছ মহাসড়কের দুই পাশে রোপণ করা হয়। কর্মসূচিতে সহযোগিতায় ছিল গালফ অয়েল। 

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ও গালফ অয়েলের ব্যবস্থাপনা পরিচালক অম্লান মিত্র। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপনের পরিচালনা ও ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি, গ্লোবাল টিভির চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুনের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক সাজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সুমন প্রামাণিক। 

গালফ অয়েলের ব্যবস্থাপনা পরিচালক অম্লান মিত্র বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং উন্নয়নে গালফ অয়েল সবসময়ই আন্তরিক। লুব্রিকেন্ট তৈরির ক্ষেত্রে আমরা পরিবেশ বান্ধব প্রক্রিয়া অনুসরণ করি, এর বাইরেও আমাদের দায়িত্ব থাকে আরও বড় কিছু করার।

সমাপনী বক্তব্যে রাখেন ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন।

একাত্তর/এসি
‘কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায় জলবায়ু অভিযোজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম ফ্রুগাল ইনোভেশন ফোরাম (ফিফ) ২০২৫।
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা ও পরিবেশ রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বিভিন্ন  রাজৈনতিক দলের নেতারা। তারা বলেন, তরুণরা সচেতন হলে এই সঙ্কট মোকাবেলা করা সম্ভব।
সম্প্রতি শেষ হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। আর এজন্য উন্নত দেশগুলো দায়ী বলে মন্তব্য করেছেন জলবায়ু বিশেষজ্ঞ ও জলবায়ু বিষয়ক সাংবাদিকরা।
জলবায়ু সংক্রান্ত তথ্যের বিনিময়, প্রচার, জলবায়ু সংক্রান্ত ন্যায়বিচার নিশ্চিতসহ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন) নামে সাংবাদিকদের একটি সংগঠনের ১১...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর