বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খেলায় তেত্রিশ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছে নবম পদাতিক ডিভিশন।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে সাভার সেনানিবাসের হকি গ্রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান।
প্রতিযোগিতায় ল্যান্স কর্পোরাল ইয়াসিন আরাফাত নবম পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সৈনিক মো. হাবিব হোসেন নবম পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন।
অনুষ্ঠানে সেনাসদর ও সাভার এরিয়ায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদরা উপস্থিত ছিলেন।
গত ৩ মে থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।