দুই আন্তর্জাতিক পুরস্কার জিতে ইতিহাস গড়লেন তরুণ সেনা রিফাত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাত যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান ‘ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার’ এবং ‘ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট একই সঙ্গে এই দুই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। যুক্তরাজ্যসহ বিশ্বের ১৮টি দেশের ১৮৪ জন ক্যাডেট এই প্রশিক্ষণে অংশ নেন। এর মধ্যে ১৫৭ জন যুক্তরাজ্যের এবং ২৭ জন বিভিন্ন দেশ থেকে আগত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) অফিসিয়াল ফেসবুকে শনিবার এক পোস্টে জানানো হয়, প্রিন্সেস অ্যান ১২ ডিসেম্বর অনুষ্ঠিত পাসিং-আউট প্যারেডে তাকে এই সম্মাননা প্রদান করেন।

অফিসার ক্যাডেট রিফাত সব বিদেশি ক্যাডেটের মধ্যে সেরা চৌকস ক্যাডেট হিসেবে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার’ অর্জন করেন। পাশাপাশি একাডেমিক ও সামরিক বিষয়ে সামগ্রিক সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে পুরো কোর্সে তৃতীয় স্থান এবং আন্তর্জাতিক ক্যাডেটদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন, যার পরিপ্রেক্ষিতে তাকে ‘ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

উল্লেখ্য, অফিসার ক্যাডেট রিফাত ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে চলতি বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে ক্যাডেট প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ২০২২ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। বিএমএ-তে তার অসামান্য মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ তাকে এক বছর মেয়াদি কমিশনিং কোর্সে অংশগ্রহণের জন্য রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে প্রেরণ করা হয়।

এআরএস
বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খেলায় তেত্রিশ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছে নবম পদাতিক ডিভিশন।
জীবনযুদ্ধে হার না মানা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন কানিজ ফাতেমাকে মেজর পদবীতে উন্নীত করা হয়েছে। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসে তাকে এই পদবীতে উন্নীত করেন।শনিবার (৪ জুন)...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর