ফুটসাল-৬ এ টানা দ্বিতীয় শিরোপা ম্যানচেস্টার সিটির

ফেসবুকভিত্তিক গ্রুপ এসএসসি ৯৭–এইচএসসি ৯৯ এর আয়োজনে রাজধানীর ১০০ ফিটের কোর্টসাইডে অনুষ্ঠিত হলো ফিটনেস ফার্স্ট ফুটসাল টুর্নামেন্ট-২০২৫। 

টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি  তাবিথ মোহাম্মদ আওয়াল।

রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে রিয়াল মাদ্রিদকে ২–১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। 

ফাইনালে অসাধারণ নৈপুণ্যে এবং পুরো টুর্নামেন্টজুড়ে চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিজয়ী দলের খেলোয়াড় মোদাসসের নির্বাচিত হয়েছেন ম্যান অফ দ্য ফাইনাল এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট।

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান।

একটি সফল, পরিচ্ছন্ন ও উপভোগ্য টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য টুর্নামেন্টের কনভেনর জাবের সিরাজী অংশগ্রহণকারী ছয়টি দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, উপদেষ্টা মণ্ডলী এবং আয়োজক কমিটির সব সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৭–৯৯ গ্রুপের প্যানেল মেম্বারসহ টুর্নামেন্টের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।