ফুটসাল ৭ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, সেরা রাতুল

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

শুক্রবার (২০ নভেম্বর) এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের সদস্যদের নিয়ে গঠিত ৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জমজমাট ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শুটআউটে। সেখানে লক্ষ্যভেদে এগিয়ে থেকে শিরোপা নিজেদের করে নেয় রিয়াল মাদ্রিদ।

ফাইনালে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে রিয়াল মাদ্রিদের সহ-মালিক ও গোলরক্ষক সাব্বির ফেরদৌস রাতুল ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে তিনি ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ এবং ‘বেস্ট গোলকিপার’-এর পুরস্কারও জিতে নেন।

প্রতিযোগিতার অন্য ব্যক্তিগত স্বীকৃতির মধ্যে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্সেনালের মাশফিক এবং চেলসির সোহেল জামান। সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অপু এবং সেরা মিডফিল্ডারের পুরস্কার পেয়েছেন একই দলের মতিউর।

এবারের ফুটসাল ৭ টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো—আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ। দিনব্যাপী আসরে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং দর্শকদের উচ্ছ্বাসে মাঠজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়।

আয়োজকদের মতে, খেলাধুলার মধ্য দিয়ে এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের সদস্যদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই নিয়মিতভাবে এমন আয়োজন করা হচ্ছে।

একাত্তর/এসি
ফেসবুকভিত্তিক গ্রুপ এসএসসি ৯৭–এইচএসসি ৯৯ এর আয়োজনে রাজধানীর ১০০ ফিটের কোর্টসাইডে অনুষ্ঠিত হলো ফিটনেস ফার্স্ট ফুটসাল টুর্নামেন্ট-২০২৫। 
দেশে ছয় লাখ মানুষের জন্য একজন মনোচিকিৎসক রয়েছেন। এই বাস্তবতায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং মানসিক সঙ্কটে থাকা ব্যক্তিদের প্রাথমিক সহায়তা দেওয়ার সক্ষমতা তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। 
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫১৯ জন রোগী।
পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব ও রাসমেলা সোমবার (২৩ নভেম্বর) রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কুয়াকাটা...
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫-এ ‘টেলিকমিউনিকেশন কোম্পানিজ’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর