বিশ্বে করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন ৯৮ শতাংশ লোক। এর মধ্যে মারা গিয়েছেন ২ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শনিবার (৪ সেপ্টেম্বর) সকালের তথ্য অনুযায়ী বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ২২ কোটি ৬ লাখ ৫১ হাজার ৪০২ জন। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ২৬৮ জন। যার ০ দশমিক ৬ শতাংশ রোগীর অবস্থা গুরুতর। স্বাভাবিক রয়েছেন, ১ কোটি ৮৮ লাখ ১৯ হাজার ৩৫০ জন। যা শতাংশের হিসেবে ৯৯ দশমিক ৪ শতাংশ।
তথ্যানুসারে, করোনায় সুস্থ মোট রোগীর সংখ্যা ১৯ কোটি ৭১ লাখ ৫৮ হাজার ৬৪১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৬৭ হাজার ৪৯৩ জনের। বিভিন্ন সময়ে করোনায় সংক্রমিত হয়েছেন, ২২ কোটি ৬ লাখ ৫১ হাজার ৪০২ জন।
ওয়ার্ল্ডও-মিটার বলছে, বিশ্বের সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে আমেরিকায়। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৭ লাখ ৩ হাজার ৬৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ১২ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন। দেশটিতে এখনও পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫৯ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৪৭০টি।
সংক্রমণ বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এশিয়ার এই দেশটিতে এখনও পর্যন্ত ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ৯০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪০ হাজার ২৫৬ জনের। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লাখ ১ জন।
আরও পড়ুন: রাজশাহীতে কমেছে সংক্রমণ, শনাক্তের হার ১০ শতাংশ
শনাক্ত তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত হওয়ার পর সেরে উঠেছেন ১ কোটি ৯৮ লাখ ২০ হাজার ২০২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৭৫৩ জনের। সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ২ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৬০ জন।
ব্রাজিলের পর যথাক্রমে আক্রান্ত বিবেচনায় দশ দেশের তালিকায় রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া।
একাত্তর/আরএ