ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষা, সংস্কৃতি নিয়ে গান

ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি নিয়ে গান বানিয়েছেন এক কনটেন্ট ক্রিয়েটর।

‘হ্যালো ঠাকুরগাঁও’ শিরোনামে গানটিতে জেলার আঞ্চলিক ভাষ ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে।

গানটির পরিচালনা করেছেন এআর জিওন নামে একজন শিল্পী। তিনি সংগীত শিল্পীর পাশাপাশি একজন এসডিও এর অডিট কর্মকর্তা।

এই গানের কণ্ঠ দিয়েছেন হিমালয়, শ্রাবন্তী, ভাগ্য, জিবন রয় এবং এআর জিয়ন  নিজেও। গানটি প্রচারের পরপরই ঠাকুরগাঁওয়ে গানটি ব্যাপক সাড়া ফেলেছে।