ঠাকুরগাঁও জেলা সমিতির ২৫ সদস্যের কমিটি ঘোষণা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম

‘ঠাকুরগাঁও জেলা সমিতি, ঢাকা’র দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। 

উপস্থিত সবার সামনে কমিটির ঘোষণা দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ।

গত কমিটির সভাপতি খাদ্য বিভাগের সাবেক মহাপরিচালক সারওয়ার মাহমুদ সেলিমকে এবার উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে। এবারের কমিটিতে সভাপতি করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ (অবঃ) লুৎফা বেগমকে। দুদকের অবসরপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান মুকুলকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। 

পাশাপাশি স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম-সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. মো. জিয়াউদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুক (অবঃ), ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার নূর উস সাদিক, কর্নেল মো. সোহেল রানা (অবঃ) ও হরিপুর উপজেলা থেকে একজনকে সহ-সভাপতি (পদ খালি) করা হয়েছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অবঃ) মো. আনোয়ার আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বিশেষ সিনিয়র পুলিশ সুপার প্রকৌশলী এস এন মো. নজরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক মো. মশিউর রহমানকে সাংগঠনিক সম্পাদক, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (অবঃ) মো. ফজলুর রহমানকে কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক), বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের উপ-পরিচালক ডা. আলী আবরারকে সমাজকল্যাণ ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সমাজসেবী ডেনিস ইসলামকে মহিলা বিষয়ক সম্পাদক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদ মো. হাফিজুর রহমানকে (রিয়েল) ক্রীড়া, সাহিত্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক; স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেনকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, নর্থবেঙ্গল২৪ সম্পাদক এস.এম. সামিউল্লাহ সম্রাটকে প্রচার সম্পাদক, সরকারি চাকরিজীবী ফরহাদ হোসেনকে দপ্তর সম্পাদক এবং ব্যবসায়ী আরিফুল ইসলামকে ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (অবঃ) মো. ফিরদৌস আলম, জন্মভূমি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বে-নজীর আহম্মেদ চৌধুরী, নিউভিশন গ্রুপের পরিচালক মো. বেলাল হোসাইন, জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার (অবঃ) মো. চয়নূল হক (চয়ন), বিএডিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সারওয়ার হোসেন, একাত্তর টিভির সিনিয়র নিউজরুম এডিটর নূর তাজমিন নীর ও উদ্যোক্তা মো. শাহিনুর ইসলাম।

১৯৯৬ সালে রাজধানীতে বসবাসকারী ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলার মানুষকে নিয়ে গঠন করা হয় ঠাকুরগাঁও জেলা সমিতি, ঢাকা। বর্তমানে এ সংগঠনে তালিকাভুক্ত এক হাজারেরও বেশি সদস্য রয়েছেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সাবেক সমাজ কল্যাণ সচিব এ এম জব্বার। সংগঠনটি শুরু থেকেই ঢাকায় নিজ জেলার অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে জড়িত।

 

একাত্তর/জো
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীল। 
ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি নিয়ে গান বানিয়েছেন এক কনটেন্ট ক্রিয়েটর।
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। আর তেজগাঁও ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানাকে...
সানাউল আরেফিন এবং সৈয়দ আহসানুল আপন-কে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর