নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯২ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে অনলাইন ও সশরীরে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
আগ্রহীদের https://ngghs.vercel.app/ ওয়েব সাইটে প্রবেশ করে এবং সশরীরে রেজিস্ট্রেশন করতে আহবান জানিয়েছেন পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি মীর ফারহানা হক।
সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, অনলাইনে প্রবেশ করলে যে তথ্যগুলো চাওয়া হয়েছে তা পূরণ করতে হবে। যে ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হবে সেই ই-মেইলেই এন্ট্রি টিকেটের পিডিএফ ফাইল পাওয়া যাবে। অনুষ্ঠানের দিন অবশ্যই তা প্রিন্ট করে সঙ্গে আনতে হবে। পাশাপাশি ফরম নম্বরের অনুকূলে মোবাইল ব্যাকিংয়ের জন্য দেওয়া নম্বর খরচসহ টাকা পাঠাতে হবে। টাকা পাঠানো হলে ট্রানজেকশন আইডি অনলাইনের ফর্মে ইনপুট করে সাবমিট করতে হবে। অথবা করা যাবে সেন্ড মানিও। সেক্ষেত্রে রেফারেন্স নিজের ও ব্যাচের নাম উল্লেখ করে দিতে হবে। অনুষ্ঠানে কোনো অতিথি নেওয়ার সুযোগ থাকছেনা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যারা সরাসরি ফর্ম নিতে চান, তারা নিজেদের ব্যাচ প্রধান অথবা ফর্মে দেওয়া নম্বরে এ যোগাযোগ করবেন। ব্যাচে রেজিস্ট্রেশন আগে করলে সুবেনিওরে ছবিও প্রকাশ হবে।