পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ডেমরা থানার এসআই নিহত

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৩:১৬ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া নিহত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) সকালে নরসিংদীর বেলানগর আমতলা এলাকায় জুট মিলের সামনে র দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নরসিংদীর বেলাবর খামারের চড় গ্রামের সিরাজ মিয়ার ছেলে নিহত সবুজ। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মোল্লা জানিয়েছেন, থানার ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় পিকআপের সাথে সবুজের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুপুর পৌনে এক'টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি ফারুক মোল্লা জানিয়েছেন, সবুজ মিয়া ৩-৪ মাস যাবত ডেমরা থানায় কর্মরত ছিলেন। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: অটোরিকশার সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিহতের ভাতিজি জামাই আকরাম হোসেন জানিয়েছেন, নিহত সবুজের স্ত্রীর নাম সুইটি আক্তার। তাদের শাজনিন জাহান নামে ছয় মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে। 


একাত্তর/এসজে


রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর