কারা ডিআইজিকে গোপনে জামিন দেয়া বিচারককে সতর্ক করলো হাইকোর্ট

দুর্নীতির মামলায় সাময়িক বরখাস্ত কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে খাস কামরায় জামিন দেয়া ও জামিন আদেশ গোপনে কারাগারে পাঠানোর ঘটনায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনকে সর্বোচ্চ সতর্ক করেছেন হাইকোর্ট। সেইসাথে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পার্থ গোপালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় প্রকাশ করেন। 

আদালতের রায়ে বলা হয়েছে, এ ধরনের ঘটনা লজ্জাজনক এবং আইনের সাথে সংগতিহীন।

হাইকোর্ট বলেন, "জেলা জজ পর্যায়ের একজন বিচারকের কাছ থেকে এ ধরনের আচরণ ও কর্ম প্রত্যাশিত নয়। তাঁর এ ধরনের আদেশ উচ্চ আদালতের প্রতি অবজ্ঞা এবং যা আদালত অবমাননার শামিল।" 

উল্লেখ্য, গত ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক ইকবাল হোসেনের ভার্চ্যুয়াল আদালত পার্থ গোপাল বণিককে ১৫ জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এরপর তিনি কারামুক্ত হন।

আরও পড়ুন: আইসিটি মামলায় খালাস পেলেন সাংবাদিক প্রবীর শিকদার

পরে ওই জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। এরপর ২ সেপ্টেম্বর পার্থ গোপাল বণিককে নিম্ন আদালতের দেওয়া জামিন বাতিল করেন হাইকোর্ট।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে গত বছরের ২৯ জুলাই মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে গত বছরের ২৩ আগস্ট পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

এ মামলায় এবছরের ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক ইকবাল হোসেনের ভার্চ্যুয়াল আদালত পার্থ গোপাল বণিককে ১৫ জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এরপর তিনি কারামুক্ত হন।

পরে ওই জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। এরপর ২ সেপ্টেম্বর পার্থ গোপাল বণিককে নিম্ন আদালতের দেওয়া জামিন বাতিল করেন হাইকোর্ট।


একাত্তর/এসজে