দেশজুড়ে বিরাজ করা মূর্তিমান আতঙ্ক করোনার ঊর্ধ্বমুখী গতি অনেকটা স্থবির হয়েছে। গত কয়েকদিন কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৮৩২।
এর আগে, বৃহস্পতিবার ৫৮, বুধবার ৫২, মঙ্গলবার ৫৬ ও সোমবার ৬৫ জনের মৃত্যু হয়। যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৯ জুন এর চেয়ে কম ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৩২৫ জন। দৈনিক শনাক্তের গড় ৮ দশমিক ৬৫।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৮৭৮টি। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৯২ লাখ দুই হাজার ৭৯০। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৬০।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৮৫৬ জন। আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।
আরও পড়ুন: রাশিয়ার সেরা সুন্দরীর খেতাব জিতলো কুমিল্লার নিকা
গত ২৪ ঘণ্টায় যে ৩৮ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ১৮ জন এবং পুরুষ ২০ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১০ জন মারা গেছেন। রাজশাহীতে দুই, খুলনায় পাঁচ, সিলেটে এক, রংপুরে এক ও ময়মনসিংহে দুই জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
একাত্তর/এসি